Posts

Showing posts from November, 2024

ট্রাম্পের বাণিজ্যনীতির কী প্রভাব পড়তে পারে বাংলাদেশে

Image
১১ বছর আগের কথা; ২০১৩ সালের ২৫ নভেম্বর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) স্বাক্ষর করে। এর পাঁচ মাস আগে ২৮ জুন বাংলাদেশকে দেওয়া জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্স (জিএসপি) সুবিধা স্থগিত ঘোষণা করে যুক্তরাষ্ট্রের ওবামা সরকার। দুই দেশের বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে অল্প সময়ের ব্যবধানে এ দুটি ঘটনা ছিল তাৎপর্যপূর্ণ, তাতে কোনো সন্দেহ নেই। জিএসপি–সুবিধা স্থগিতকরণ টিকফা স্বাক্ষরকে ত্বরান্বিত করেছিল বলে ধরা যায়, যদিও তার আগে প্রায় এক দশক ধরে এ রকম একটি চুক্তি নিয়ে আলোচনা চলেছে। প্রথমে বাণিজ্য ও বিনিয়োগ রূপরেখা চুক্তি (টিফা) করার উদ্যোগ নেওয়া হয় ২০০২ সালে, শেষতক তা টিকফায় রূপ নেয়। তবে জিএসপি স্থগিতকরণ ও টিকফা স্বাক্ষরের এক দশকের বেশি সময় পর এসে দুই দেশের মধ্যকার সম্পর্ক একটি নতুন মাত্রায় উপনীত হয়েছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতি যখন নিশ্চিতভাবেই সংরক্ষণমূলক হয়ে উঠবে, তখন বাংলাদেশকেও ট্রাম্পের নীতির সঙ্গে সমন্বয় করার বিষয়টি ভাবতে হবে।

দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম, ভরি এখন ১ লাখ ৪২ হাজার টাকা

Image
  দুই দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আবার বেড়েছে। এ দফায় ভরিতে ২ হাজার ৮২৩ টাকা বাড়ানো হয়েছে। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকায় উঠেছে। দেশের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম। আগামীকাল রোববার থেকে সারা দেশে নতুন দাম কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শনিবার রাতে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে। সে জন্য দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। তবে সোনার দাম বাড়লেও রুপার দাম একই থাকছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৫৭৮ টাকায়ই বিক্রি হবে। জুয়েলার্স সমিতি সর্বশেষ গত বৃহস্পতিবার সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৯৯৪ টাকা বাড়িয়েছিল। এর আগে গত মাসে সোনার দাম বেড়ে সর্বোচ্চ ১ লাখ ৪১ হাজার ৯৫১ টাকায় উঠেছিল। বর্তমান দামের আগে সেটিই ছিল দেশে সোনার সর্বোচ্চ দাম। বাজুসের তথ্য অনুযায়ী, আগামীকাল রোববার থেকে হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকায় বিক্রি হবে। প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৩৫ হাজার ৮০৪ টাকা এবং ১৮ ক...

অভ্যুত্থানে হতাহতদের সহায়তায় বিশ্বব্যাংকের কাছে ৫ মিলিয়ন ডলার চেয়েছে বাংলাদেশ

Image
  গণ-অভ্যুত্থানে শহীদ প্রত্যেকের পরিবারকে পুনর্বাসন করা হবে। একজনও বাদ যাবেন না। সব আহত শিক্ষার্থী-শ্রমিক-জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই কর্মকাণ্ডে বিশ্বব্যাংকের সহায়তা পাওয়ারও চেষ্টা চলছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ পরিবারের পুনর্বাসন ও আহত ব্যক্তিদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচ মিলিয়ন মার্কিন ডলারের একটি বরাদ্দ প্রস্তাব অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে বিশ্বব্যাংকে পাঠানো হয়েছে।’ গণ-অভ্যুত্থানে শহীদ প্রত্যেকের পরিবারকে পুনর্বাসন করা হবে। একজনও বাদ যাবেন না। সব আহত শিক্ষার্থী-শ্রমিক-জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই কর্মকাণ্ডে বিশ্বব্যাংকের সহায়তা পাওয়ারও চেষ্টা চলছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ...

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

Image
  ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী এম আব্দুল কাইয়ুম রিটটি করেছেন। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হতে পারে। রিটে আদানি গ্রুপের সঙ্গে সম্পাদিত চুক্তিকে অসম, অন্যায্য ও দেশের স্বার্থপরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে। চুক্তির শর্তগুলো সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সংশোধন করার কথা রিটে বলা হয়েছে। এতে আদানি গ্রুপ রাজি না হলে চুক্তিটি বাতিল করার জন্য রিটে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। এর আগে গত বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী এম আব্দুল কাইয়ুম পিডিবির চেয়ারম্যান ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব বরাবর এ বিষয়ে একটি আইনি (লিগ্যাল) নোটিশ পাঠান। নোটিশে তিন দিনের মধ্যে চুক্তি সংশোধনপ্রক্রিয়া শুরু করতে বলা হয়েছিল। তা না হলে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হবে বলে উল্লেখ করা হয়েছিল। এই আইনি নোটিশের কোনো জবাব না পেয়ে রিটটি করা হয়েছে বলে জানান রিটকারী আইনজীবী। আদানি গোষ্ঠী ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডায় একটি বিদ্যুৎ প্রকল্প ...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি

Image
  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা; দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের; জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের; বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর প্রতীকী ফাঁসি দিয়েছে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা’। আজ সোমবার বিকেলে টিএসসির সামনে বাঁশ ও কাপড় দিয়ে প্রতীকী মঞ্চ তৈরি করে ‘ছাত্র-জনতার আদালতে ফ্যাসিবাদের প্রতীকী ফাঁসি’ শিরোনামের এ কর্মসূচি পালন করা হয়। জাতীয় পার্টির সঙ্গে মুখোমুখি অবস্থান ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় সম্প্রতি আলোচনায় আসা ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা’র ব্যানারে শেখ হাসিনাসহ পাঁচজনের প্রতীকী ফাঁসি দেওয়া হয়। এ সময় প্রতীকী ফাঁসির মঞ্চের পাশে ঝোলানো ছিল ছাত্র-জনতার আন্দোলনে শহীদ শিশু-কিশোরদের তালিকা। ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা’র নেতৃত্বে আছেন নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের ছাত্রসংগঠন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। তিনি আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তাঁরা পাঁচজনের প্রতীকী ফাঁসি দি...

রাশিয়া থেকে চীন, কেমন হবে কমলা-ট্রাম্পের পররাষ্ট্রনীতি

Image
  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ আগামী মঙ্গলবার। অবশ্য ইতিমধ্যে প্রায় ছয় কোটি আগাম ভোট পড়েছে। সর্বশেষ জরিপ অনুযায়ী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। নির্বাচনী প্রচারে কমলা ও ট্রাম্প অভ্যন্তরীণ নীতির পাশাপাশি পররাষ্ট্রনীতি নিয়েও নিজেদের অবস্থান তুলে ধরছেন। বিশেষ করে দুজনের পররাষ্ট্রনীতির ওপর বহির্বিশ্বের বাড়তি আগ্রহ রয়েছে। কমলা ও ট্রাম্পের পররাষ্ট্রনীতির দিকগুলো নিয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে বার্তা সংস্থা রয়টার্স। রাশিয়া কমলা হ্যারিস রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তার পক্ষে অবস্থান নিয়েছেন। ইউক্রেনকে সমর্থন দিতে ইউরোপের মিত্রদের ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনকে সাহায্য করেছেন। এর মধ্যে রয়েছে রাশিয়ার রপ্তানি খাত এবং দেশটির কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপে ভূমিকা রাখা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাতবার সাক্ষাৎ করেছেন কমলা। শান্তির জন্য ইউক্রেনের ভূখণ্ড ছেড়ে দেওয়ার পরামর্শকে ‘আত্মসমর্পণের প্রস্তাব...