Posts

Showing posts from May, 2025

প্রচণ্ড গরমে ডাবের দাম উঠেছে ১৮০–২০০ টাকায়

Image
  দেশব্যাপী চলছে তাপপ্রবাহ। তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ। রাজধানীর বাজার, পাড়ামহল্লার রাস্তায় ডাবের বেচাকেনা বেড়েছে। বাড়তি তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে চাহিদা বেড়েছে পানি ও পানীয় ফলে। তীব্র গরমে কিছু স্বস্তি পেতে ডাবের পানির ওপর ভরসা করেন অনেকে। তীব্র গরমে চাহিদা বেশি থাকায় বেড়েছে ডাবের দাম। রাজধানীতে কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, বড় আকারের ডাবের দাম ১৮০-২০০ টাকা পর্যন্ত হাঁকছেন দোকানিরা। ছোট আকারের কচি ডাব কিনতে গেলেও গুনতে হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকা। একটি ডাবে পানি মেলে গড়ে ৩০০ থেকে ৫০০ মিলিমিটার। বিক্রেতারা দাবি করছেন, পাইকারি পর্যায়ে ডাবের দাম দুই সপ্তাহ ধরে ১০০টি ডাবে ২ হাজার থেকে ৩ হাজার টাকা বেড়ে যাওয়ায় তাঁদেরও দাম বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে। বাজারে মূলত বরিশাল, পিরোজপুর, খুলনা, নোয়াখালী ও ময়মনসিংহ জেলা থেকে বেশি ডাব ঢাকায় আসে। তবে গ্রাহকদের অভিযোগ, গরমের সুযোগ নিয়ে দাম বাড়িয়ে দিচ্ছেন দোকানিরা। এতে তাঁরা অসন্তোষ প্রকাশও করছেন। আজ রোববার রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক, কৃষিবাজার, টাউন হল, বিমানবন্দর এলাকার হাজি ক্যাম্প ও কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখে গেছে, ডাবের দাম সর্বনিম্ন ১০...

‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি চলবে, গণজমায়েত শনিবার

Image
রাজধানীর শাহবাগ মোড়ে চলমান অবরোধ (ব্লকেড) কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ তিন দফা দাবি জানিয়ে তিনি আগামীকাল শনিবার বিকেলে শাহবাগে গণজমায়েত কর্মসূচির ঘোষণা দিয়েছেন। পাশাপাশি সারা দেশে জুলাই অভ্যুত্থানের পয়েন্টগুলোতে (স্থান) গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেন তিনি। শুক্রবার শাহবাগে চলমান অবরোধ কর্মসূচি থেকে রাত ১১টার দিকে হাসনাত আবদুল্লাহ এ কর্মসূচি ঘোষণা করেন। এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ‘অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছি ২৫ ঘণ্টা হয়েছে। আমরা জানি না এ কর্মসূচির শেষ কোথায়। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।’

হত্যা মামলায় এনসিপি নেতা কারাগারে, প্রতিবাদে সড়ক অবরোধ, মশালমিছিল

Image
  কক্সবাজার সদরের খুরুশকুলের একটি মৎস্যখামারে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাসহ তিনজনকে আটকের পর ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এর প্রতিবাদে আজ মঙ্গলবার সন্ধ্যার পর শহরে বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। সন্ধ্যা থেকে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই বিক্ষোভ হয়। রাত সাড়ে ৯টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারাগারে যাওয়া এনসিপি নেতার নাম রাইয়ান কাশেম। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের সমন্বয়ক ছিলেন। তাঁর বাবা জাহাঙ্গীর কাশেম আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। অন্য দুজন হলেন জাহাঙ্গীর কাশেমের মালিকানাধীন খুরুশকুলের আল্লাহওয়ালা হ্যাচারির নৈশপ্রহরী মোহাম্মদ হোসাইন ও মোহাম্মদ মিজান। পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার মধ্যরাতে খুরুশকুল পুরোনো সেতুসংলগ্ন আল্লাহওয়ালা হ্যাচারিতে আলী আবকর নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। তিনি খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়ার বাসিন্দা আলী আহমদের ছেলে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সোমবার রাতে রাইয়ান কাশেম...