Posts

Showing posts from December, 2024

ফুলকপির ভাত খেয়েছেন

Image
  উপকরণ ফুলকপি ১টি (মাঝারি), ডিম ৩টি (তেলে দিয়ে ঝুরি করে নিন), মুরগির বুকের মাংস ১ কাপ (কিউব করে কাটা), বরবটি ১ কাপ, গাজর ১ কাপ, ময়দা ২ টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, পেঁয়াজপাতা পরিমাণমতো, লবণ পরিমাণমতো, তেল/ঘি/বাটার অয়েল ৩ টেবিল চামচ, ম্যাগি সস ২ চা-চামচ। প্রণালি ফুলকপি পরিষ্কার করে ধুয়ে ব্লেন্ড করে নিতে হবে। প্যানে তেল দিয়ে মুরগির মাংস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। গাজর ও বরবটি দিতে হবে। সয়া সস, গোলমরিচের গুঁড়া দিয়ে লবণ দিন। ভালো করে মেশাতে হবে। তারপর ব্লেন্ড করা ফুলকপি দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। ভালো করে মিশিয়ে পেঁয়াজপাতা ছড়িয়ে পরিবেশন করতে হবে।

সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া নিয়ে চলতি মাসেই ঘোষণার ইঙ্গিত ড. ইউনূসের

Image
  জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের গুরুত্ব পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ডিসেম্বর মাসের শেষের দিকে সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে একটি ঘোষণার ইঙ্গিত দিয়েছেন। ঘোষণায় এটি কীভাবে এগিয়ে নেওয়া হবে এবং নতুন বাংলাদেশ রূপকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যাশা পূরণ করবে, তার রূপরেখা দেওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি। আজ সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে এক মতবিনিময় সভায় ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন সংস্কার কমিশনের কথা উল্লেখ করে বলেন, পুরোনো ধাঁচের সমস্যা এড়াতে নির্বাচনের আগেই কিছু সংস্কার কাজ শেষ করতে হবে। ড. ইউনূস বলেন, ‘নির্বাচনী প্রক্রিয়ায় এসব প্রস্তাব অন্তর্ভুক্ত করার জন্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। সরকার যদি এখন নির্বাচন করে, তাহলে তা হবে সেকেলে এবং পুরোনো ধাঁচের সব সমস্যা ফিরে আসবে।’ ড. মুহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে বলেন, ‘রাজনৈতিক দলগুলো নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে খুবই আগ্রহী। আমরাও নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আগ্রহী।’ কূটনীতিকদ...

বিষণ্নতার এই উপসর্গগুলো কি আপনার মধ্যেও আছে

Image
  মন খারাপ যে কারোরই হতে পারে, সেটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। তবে মন খারাপ কখন বিষণ্নতার দিকে যাচ্ছে, তা বোঝাটা জরুরি। কারণ, বিষণ্নতা একটি মানসিক রোগ। সাধারণ বিষণ্নতার প্রধান উপসর্গগুলো হচ্ছে— ১. দিনের বেশির ভাগ সময় মন খারাপ বা বিষণ্ন থাকে। সকালের দিকটায় মন বেশি খারাপ থাকে, সন্ধ্যার দিকে মন অপেক্ষাকৃত ভালো থাকে। ২. কাজকর্মে উৎসাহ না পাওয়া, বিশেষ করে আগে যেসব কাজে আনন্দ পেতেন, সেসব কাজে আনন্দ না পাওয়া। ৩. খাবারে অরুচি। খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ না করেও মাসে কমপক্ষে ৫ শতাংশ ওজন কমে যাওয়া। ৪. ঘুমের সমস্যা, বিশেষ করে ঘুম কমে যাওয়া কিংবা দুঃস্বপ্ন দেখা। বিষণ্নতায় ভুগলে ঘুমিয়ে তৃপ্তিও হয় না। ঘুম আসতে খুব একটা সমস্যা হয়তো হয় না, তবে সহজেই ঘুম ভেঙে যায়। আরও একটা ব্যর্থ দিন শুরু হলো, এমন হতাশাজনক অনুভূতি নিয়ে সাধারণত খুব ভোরে ঘুম ভেঙে যায়। ৫. কাজকর্মের গতি কমে যাওয়া, মস্তিষ্কের স্বাভাবিক গতিতে চিন্তা করার ক্ষমতা হারানো। ৬. কাজ করার উদ্যম বা শক্তি না পাওয়া, অবসন্ন বোধ করা, অল্প কাজ করেই অনেক বেশি ক্লান্তি বোধ করা। ৭. মনঃসংযোগ কমে যাওয়া এবং দীর্ঘ সময় কাজ বা পড়ালেখায় মনোন...