মন খারাপ যে কারোরই হতে পারে, সেটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। তবে মন খারাপ কখন বিষণ্নতার দিকে যাচ্ছে, তা বোঝাটা জরুরি। কারণ, বিষণ্নতা একটি মানসিক রোগ। সাধারণ বিষণ্নতার প্রধান উপসর্গগুলো হচ্ছে— ১. দিনের বেশির ভাগ সময় মন খারাপ বা বিষণ্ন থাকে। সকালের দিকটায় মন বেশি খারাপ থাকে, সন্ধ্যার দিকে মন অপেক্ষাকৃত ভালো থাকে। ২. কাজকর্মে উৎসাহ না পাওয়া, বিশেষ করে আগে যেসব কাজে আনন্দ পেতেন, সেসব কাজে আনন্দ না পাওয়া। ৩. খাবারে অরুচি। খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ না করেও মাসে কমপক্ষে ৫ শতাংশ ওজন কমে যাওয়া। ৪. ঘুমের সমস্যা, বিশেষ করে ঘুম কমে যাওয়া কিংবা দুঃস্বপ্ন দেখা। বিষণ্নতায় ভুগলে ঘুমিয়ে তৃপ্তিও হয় না। ঘুম আসতে খুব একটা সমস্যা হয়তো হয় না, তবে সহজেই ঘুম ভেঙে যায়। আরও একটা ব্যর্থ দিন শুরু হলো, এমন হতাশাজনক অনুভূতি নিয়ে সাধারণত খুব ভোরে ঘুম ভেঙে যায়। ৫. কাজকর্মের গতি কমে যাওয়া, মস্তিষ্কের স্বাভাবিক গতিতে চিন্তা করার ক্ষমতা হারানো। ৬. কাজ করার উদ্যম বা শক্তি না পাওয়া, অবসন্ন বোধ করা, অল্প কাজ করেই অনেক বেশি ক্লান্তি বোধ করা। ৭. মনঃসংযোগ কমে যাওয়া এবং দীর্ঘ সময় কাজ বা পড়ালেখায় মনোন...
Comments
Post a Comment